ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে সংসদীয় যোগাযোগ বাড়ানোর তাগিদ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল ৫ টাকা, নতুন দর ২০৪ টাকা স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মোবাইলের এনক্রিপ্টেড বার্তা ও ‘সিক্রেট পেপার’ ঘিরে অনুসন্ধান ১৫ বছরেই রেকর্ডের ‘রাজা’ বৈভব, ১০ নজিরে চমকে দিচ্ছে ক্রিকেটবিশ্ব! হার্ট ভালো রাখতে রাখুন এই ১১ ফল, তবে ‘ওষুধের বিকল্প’ নয় দিনে ২২ মিনিট চুমু খেলেই আয়ু বাড়ে ৭ বছর? গবেষণার দাবির সত্যতা কতটা প্রকৃতির রুদ্ররূপে নেপাল, বিপর্যয়ের মাঝেই উঠছে কিছু প্রশ্ন মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত টাঙ্গাইলে ব্যতিক্রমী জব ফেয়ার, একদিনেই চাকরি পেলেন ৪৪৬ জন

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল ৫ টাকা, নতুন দর ২০৪ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা। এত দিন প্রতি লিটার বিক্রি হচ্ছিল ১৯৯ টাকায়।

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা নিয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক শেষে নতুন দাম ঘোষণা করা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রাখা এবং দেশে ভোজ্যতেলের সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখতেই এই মূল্য সমন্বয় করা হয়েছে।

তবে ভোক্তাদের ওপর বাড়তি চাপ কমাতে খোলা সয়াবিন তেল ও পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অবিলম্বে সারা দেশে কার্যকর হবে। একই সঙ্গে বাজারে সরবরাহ ও নির্ধারিত দামে তেল বিক্রি হচ্ছে কি না, তা নিশ্চিত করতে নজরদারি জোরদার করা হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল ৫ টাকা, নতুন দর ২০৪ টাকা

সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬