ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি গোলাম পরওয়ারের যশোরে বাজুসের খুলনা মতবিনিময়, জুয়েলারি খাতকে রপ্তানিমুখী করার প্রত্যয় নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু, সংস্কারকাজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত বাংলাদেশে বিভেদ সৃষ্টির কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী কচুরিপানা-মুক্ত হচ্ছে টাঙ্গাইলের ডিসি লেক, পরিচ্ছন্নতা অভিযানে নামলেন প্রতিমন্ত্রী টুকু ভবিষ্যৎ তত্ত্বাবধায়ক সরকারের জন্য ইউনূস আমলের শিক্ষা গাজায় ‘ঐতিহাসিক’ শান্তি চুক্তি, ধাপে ধাপে সেনা সরাবে ইসরায়েল! নাসীরুদ্দীন-সারজিজের বিরুদ্ধে ছিনতাই মামলা, পাল্টা অভিযোগে উত্তপ্ত হবিগঞ্জ কাঁচা মরিচের ঝাল বাজারে, কেজি ছুঁইছুঁই ৪০০ টাকা সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানা সিলগালা

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি গোলাম পরওয়ারের

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনগণের প্রত্যাশা ও গণভোটের রায় বাস্তবায়িত না হলে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সংবিধান সংস্কারের বিষয়ে সংসদে আলোচনা করে ঐকমত্যে পৌঁছানোর সুযোগ এখনও রয়েছে। তবে তা না হলে জনগণের সমর্থনকে শক্তিতে রূপান্তর করে রাজপথে আন্দোলনের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে যশোর শহরের বিডি হলে আয়োজিত ‘গণঅভ্যুত্থান, প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যশোর জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসূলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মিঞা গোলাম পরওয়ার বর্তমান শাসনব্যবস্থা ও রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করেন।

তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও দলীয়করণ ও দুর্নীতির প্রভাব বিদ্যমান। জেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভাসহ বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি বলে দাবি করেন তিনি। নাম পরিবর্তন হলেও রাজনৈতিক সংস্কৃতির মৌলিক পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা।

তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন, সুশাসনভিত্তিক এবং দলীয়করণমুক্ত রাষ্ট্র গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে ১১ দলীয় জোট ঘোষিত পরবর্তী আন্দোলন, গণমিছিল ও অন্যান্য কর্মসূচিতে জনগণকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ.এস.এম. শাহরিয়ার কবির, যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মুক্তার আলী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান, এলডিপির জেলা সম্পাদক খালেকুজ্জামান রিপন এবং জেলা এবি পার্টির সভাপতি ইয়ামিনুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি গোলাম পরওয়ারের

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬