ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি গোলাম পরওয়ারের যশোরে বাজুসের খুলনা মতবিনিময়, জুয়েলারি খাতকে রপ্তানিমুখী করার প্রত্যয় নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু, সংস্কারকাজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত বাংলাদেশে বিভেদ সৃষ্টির কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী কচুরিপানা-মুক্ত হচ্ছে টাঙ্গাইলের ডিসি লেক, পরিচ্ছন্নতা অভিযানে নামলেন প্রতিমন্ত্রী টুকু ভবিষ্যৎ তত্ত্বাবধায়ক সরকারের জন্য ইউনূস আমলের শিক্ষা গাজায় ‘ঐতিহাসিক’ শান্তি চুক্তি, ধাপে ধাপে সেনা সরাবে ইসরায়েল! নাসীরুদ্দীন-সারজিজের বিরুদ্ধে ছিনতাই মামলা, পাল্টা অভিযোগে উত্তপ্ত হবিগঞ্জ কাঁচা মরিচের ঝাল বাজারে, কেজি ছুঁইছুঁই ৪০০ টাকা সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানা সিলগালা

যশোরে বাজুসের খুলনা মতবিনিময়, জুয়েলারি খাতকে রপ্তানিমুখী করার প্রত্যয়

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বর্ণ খাতকে একটি সুনির্দিষ্ট নীতিমালা ও শৃঙ্খলার আওতায় এনে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর কেন্দ্রীয় নেতারা।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে যশোরের ওরিয়ন হোটেলে অনুষ্ঠিত বাজুসের খুলনা বিভাগীয় মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

খুলনা বিভাগীয় প্রতিনিধি ও যশোর জেলা বাজুসের সভাপতি রকিবুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাজুসের কেন্দ্রীয় সভাপতি এনামুল হক খান।

সভায় বক্তারা বলেন, স্বর্ণ খাতকে আনুষ্ঠানিক ও শৃঙ্খলাবদ্ধ করতে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ভ্যাট, টার্নওভার ট্যাক্স এবং উৎস কর কমানোর মতো নীতিগত সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি বৈধ উপায়ে স্বর্ণ আমদানির সুযোগ সৃষ্টি হওয়ায় দেশের জুয়েলারি শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

বাজুস সভাপতি এনামুল হক খান বলেন, দেশের স্বর্ণ খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে বৈশ্বিক জুয়েলারি রপ্তানিকারক দেশের তালিকায় শক্ত অবস্থানে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, সরকারের সহযোগিতা এবং ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে দেশীয় স্বর্ণ শিল্প অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

মতবিনিময় সভায় বাজুসের কেন্দ্রীয় সহ-সভাপতি আজাদ আহমেদ, সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন ও সমীর ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহীনসহ খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে বাজুসের খুলনা মতবিনিময়, জুয়েলারি খাতকে রপ্তানিমুখী করার প্রত্যয়

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬