ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন দুই মামলায় জামিন পেয়েছেন। বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জানান, রাজধানীর খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা পৃথক দুটি হত্যাচেষ্টা মামলায় রুল যথাযথ রেখে তাকে জামিন দেওয়া হয়েছে।

আইনজীবী আরও জানান, এর আগে আরও তিনটি মামলায় হাইকোর্ট ব্যারিস্টার সুমনকে জামিন দিয়েছিলেন। তবে রাষ্ট্রপক্ষ ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করায় বিষয়টি বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে। এছাড়া বিচারিক আদালতে তার বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা এবং হবিগঞ্জে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

সংবাদ প্রকাশের সময় : ১০:২৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬