ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপাল বিদ্যুৎকেন্দ্রে রাজনৈতিক যোগসাজশ ও প্রভাবশালী সিন্ডিকেটের প্রভাব ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রবাসীদের পোস্টাল ভোটের নিবন্ধন শুরু ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন, পুরোনো মামলার রায় ঘিরে নতুন প্রশ্ন পুলিশের পাঁচ কর্মকর্তা বদলি, দায়িত্ব ছাড়ার সময়সীমা ২২ সেপ্টেম্বর ফুটপাতে পড়ে ছিল দুই অচেনা মানুষ, পরিচয়হীনভাবেই থেমে গেল জীবন টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, হাসপাতাল পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাম-উপসর্গে আক্রান্ত ১,৮৫৫ ব্রিকসে মোদির ১০ দফা রোডম্যাপ, গ্লোবাল সাউথকে নেতৃত্ব দিতে চায় ভারত সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-রামদা উদ্ধার, পালাল ডাকাত দল

মাত্র ১৫ বছরেই সহ-অধিনায়ক বৈভব সূর্যবংশী

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেকর্ড গড়াই যেন বৈভব সূর্যবংশীর অভ্যাস। আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার মাত্র ১৫ বছর বয়সেই দলীপ ট্রফিতে পূর্বাঞ্চল দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন এই বিস্ময় বালক। দলের নেতৃত্বে থাকবেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষান।

দলীপ ট্রফির পূর্বাঞ্চল দলে বৈভবের সঙ্গে রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মহম্মদ শামি, মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরণ ও শাহবাজ আহমেদের মতো তারকারা। স্কোয়াডে জায়গা পেয়েছেন বাংলার ছয় ক্রিকেটারও। তবে আকাশ দীপ ও অভিষেক পোড়েল এবার দলে সুযোগ পাননি।

সম্প্রতি জিম্বাবুয়ে সফরে ভারতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন বৈভব। তিন ম্যাচের সিরিজে দুটি অর্ধশতক হাঁকিয়ে নজর কাড়েন তিনি। সেই সিরিজে ভারত ৩-০ ব্যবধানে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে এবং বৈভব সিরিজসেরার পুরস্কার জিতে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড গড়েন।

অন্যদিকে, আগ্রাসী ব্যাটিং ও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার কারণে ঈশান কিষানকে পূর্বাঞ্চল দলের অধিনায়ক করা হয়েছে। জিম্বাবুয়ে সফরেও শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর চাপ সৃষ্টি করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

ব্যাটিং বিভাগে অভিমন্যু ঈশ্বরণের পাশাপাশি রয়েছেন সুদীপ কুমার ঘরামি, বিরাট সিং, সুরজ সিন্ধু জয়সওয়াল, শুভ্রাংশু সেনাপতি, দীনেশ দাস ও শিখর মোহন। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে আছেন কুমার কুশাগ্র।

বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। তাকে সহযোগিতা করবেন মুকেশ কুমার ও অভিজিৎ সরকার। অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন শাহবাজ আহমেদ ও অনুকূল রায়।

পূর্বাঞ্চল দল: ঈশান কিষান (অধিনায়ক), বৈভব সূর্যবংশী (সহ-অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ কুমার ঘরামি, শাহবাজ আহমেদ, সুরজ সিন্ধু জয়সওয়াল, মহম্মদ শামি, মুকেশ কুমার, কুমার কুশাগ্র, শিখর মোহন, অনুকূল রায়, বিরাট সিং, শুভ্রাংশু সেনাপতি, দীনেশ দাস ও অভিজিৎ সরকার।

স্ট্যান্ডবাই: আয়ুষ লোহারুকা, শ্রীদাম পাল, সম্বিত এস. বারাল, শরণদীপ সিং ও স্বস্তিক সামল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাত্র ১৫ বছরেই সহ-অধিনায়ক বৈভব সূর্যবংশী

সংবাদ প্রকাশের সময় : ১১:২২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬