ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতীয় আধার কার্ডে ডেভিড ইমনের নাম ‘আজহার খান’, তিন মামলায় কারাগারে ঢাবির ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব প্রত্যাহার বিডিএস চিকিৎসক ছাড়াই চলছে দাঁতের চিকিৎসা; ভুল চিকিৎসায় উদ্বেগ অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় আর নয় এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি বাড়াল নির্বাচন কমিশন রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ, আগের সবার নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ইউএই প্রেসিডেন্ট, শিগগির ঢাকা সফরের আগ্রহ বন্ধ সরকারি শিল্পকারখানা চালু করতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন নেইমার

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাজিল জাতীয় দলে ফেরার সব জল্পনার অবসান ঘটালেন নেইমার। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়ে তিনি স্পষ্ট বলেছেন, ব্রাজিলের জার্সিতে তাকে আর মাঠে দেখা যাবে না।

বিশ্বকাপ শেষে বর্তমানে শৈশবের ক্লাব স্যান্টোসে অনুশীলনে ব্যস্ত রয়েছেন ১০ নম্বর জার্সিধারী এই তারকা। যদিও চলতি বছরের শেষেই ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেইমার বলেন, “জাতীয় দলে আমার সময় শেষ। আমি ইতিহাস লিখেছি, নিজের রক্ত, ঘাম আর জীবন এই জার্সির জন্য দিয়েছি। সবসময় দেশের হয়ে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু সেই লড়াইয়ে আর ফিরতে চাই না। জাতীয় দলের সঙ্গে আমার যাত্রা এখানেই শেষ।”

১৬ বছর আগে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামেই ব্রাজিলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল নেইমারের। কাকতালীয়ভাবে একই ভেন্যুতেই শেষ হয়েছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। বিশ্বকাপের প্রাক-নকআউট পর্বে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ের পর মাঠেই আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, নিজের সবটুকু উজাড় করে দিয়েছি। কিন্তু এবার সত্যিই সব শেষ। যেখান থেকে আমার আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিল, সেখানেই তার সমাপ্তি হলো।”

নেইমারের অবসরের ঘোষণার পর তাকে সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছিলেন তার বাবা। আবেগঘন বার্তায় তিনি ছেলেকে ফুটবলে আনন্দ খুঁজে নিয়ে আবার মাঠে ফেরার অনুরোধ করেন।

তিনি লিখেছিলেন, “তুমি অসাধারণ একটি পথ পেরিয়ে এসেছ। সেখানে ছিল চ্যালেঞ্জ, কষ্ট এবং ঈশ্বরের আশীর্বাদ। অনুগ্রহ করে ফুটবল খেলা চালিয়ে যাও। আবার বল পায়ে হাসিমুখে মাঠে ফিরো। ঈশ্বর তোমাকে সুস্থ করে আরেকটি সুযোগ দিয়েছেন।”

তবে বাবার আবেগঘন আহ্বানেও নিজের অবস্থান বদলাননি নেইমার। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ফুটবলে তার অধ্যায়ের ইতি ঘটেছে এবং ব্রাজিলের হয়ে আর মাঠে নামার কোনো পরিকল্পনা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন নেইমার

সংবাদ প্রকাশের সময় : ১০:২৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬