ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত?

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনো। সাম্প্রতিক বিশ্বকাপজুড়ে বিভিন্ন সিদ্ধান্ত, রেফারিং বিতর্ক এবং প্রশাসনিক নানা ইস্যুতে বারবার আলোচনায় এসেছেন তিনি। এসব বিতর্কের পাশাপাশি তার বেতন-ভাতাও নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছে।

প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বেতন ও বোনাস মিলিয়ে ইনফান্তিনোর মোট পারিশ্রমিক প্রায় ৬০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৩ কোটি টাকার বেশি (বিনিময় হারভেদে কিছুটা তারতম্য হতে পারে)।

ফিফার নথি অনুযায়ী, ইনফান্তিনোর মূল বার্ষিক বেতন ২৬ লাখ সুইস ফ্রাঁ। এর সঙ্গে ২০২৫ সালে তার বার্ষিক বোনাস ১৬ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ থেকে বেড়ে ২২ লাখ সুইস ফ্রাঁ হয়েছে, যা প্রায় ৩৩ শতাংশ বৃদ্ধি। এছাড়া তিনি অতিরিক্ত ২৪ হাজার সুইস ফ্রাঁ ভাতা পান।

বিশ্লেষকদের মতে, ফিফার আয় বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখেই সভাপতির পারিশ্রমিকও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সম্প্রসারিত ক্লাব বিশ্বকাপ এবং বিশ্বকাপ-সংশ্লিষ্ট বাণিজ্যিক আয় বৃদ্ধির প্রভাব এই বেতন বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে আর্থিক সুবিধার পাশাপাশি ইনফান্তিনোকে ঘিরে বিতর্কও কম নয়। সাম্প্রতিক বিশ্বকালে রেফারিং, ভিএআর ব্যবস্থাপনা এবং কিছু শৃঙ্খলাজনিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছে ফিফা। এছাড়া অতীতেও তার নেতৃত্ব, প্রশাসনিক সিদ্ধান্ত এবং ফিফা সভাপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা।

২০১৬ সালে ফিফা সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে ইনফান্তিনো বিশ্ব ফুটবলের বিভিন্ন বড় টুর্নামেন্টের নেতৃত্ব দিয়ে আসছেন। তবে মাঠের বাইরের বিতর্ক এবং প্রশাসনিক সিদ্ধান্তের কারণে তিনি প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত?

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬