ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামির নিরাপত্তা’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার(৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইএসআরএম বিভাগ আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ, পরিবেশ বিষয়ক সেমিনার, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ইত্যাদি। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। পরে বর্ণাঢ্য একটি র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং র‌্যালি শেষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এরপর ইএসআরএম বিভাগের সেমিনার হলে ‘Inspired by Nature, For Climate, For Our Future’ শীর্ষক পরিবেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের ইএসআরএম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এএসএম সাইফুল্লাহর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মাহমুদা বিনতে লতিফ। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন ও পূবালী ব্যাংক এলপিসির আঞ্চলিক প্রধান ডেপুটি জেনারেল ম্যানেজার মো. বেল্লাল হোসেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে বিশ্ববিদ্যালয় পরিবারের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশাপ্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬