সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনা কি দেশে ফিরতে পারবেন? জানালেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৯:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরায় কোনো আইনি বাধা নেই।
সোমবার (৬ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, প্রচলিত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে পারবেন, জামিন চাইতে পারবেন এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী মামলা পরিচালিত হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভার মতো উদ্যোগ রয়েছে এবং এমন কার্যক্রম গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে ইতিবাচক হতে পারে। এ ধরনের উদ্যোগ মন্ত্রণালয়ের কাজ পর্যবেক্ষণ ও নীতিগত সমালোচনার সুযোগ তৈরি করে বলেও মন্তব্য করেন তিনি।






















