ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কারিগরি শিক্ষাই আগামীর বাংলাদেশ : প্রতিমন্ত্রী নুর

মো: শাহ জালাল,বরিশাল ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, কারিগরি শিক্ষা বিস্তারের মাধ্যমেই বেকারত্ব কমানো সম্ভব এবং দক্ষ জনশক্তি গড়ে তোলা জরুরি।

রবিবার (৬ জুলাই) বিকেলে বরিশাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) পরিদর্শন ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে পারলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে এবং রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে। বিদেশগামী কর্মীদের জন্য ভাষা ও স্কিল ট্রেনিং বাধ্যতামূলক করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, রেফ্রিজারেশন ও অটোমোবাইলসহ বিভিন্ন ট্রেডের কার্যক্রম ঘুরে দেখেন এবং আধুনিক প্রশিক্ষণ সুবিধা বাড়ানোর ওপর জোর দেন।

শিক্ষার্থীরা এ সময় বিভিন্ন সমস্যা তুলে ধরলে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে স্থানীয় গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও টিটিসির শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কারিগরি শিক্ষাই আগামীর বাংলাদেশ : প্রতিমন্ত্রী নুর

সংবাদ প্রকাশের সময় : ০৮:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬