প্রেসক্লাবে এসি হস্তান্তর করলেন এমপি মোসলেহ উদ্দিন ফরিদ

- সংবাদ প্রকাশের সময় : ০১:১৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ স্থানীয় প্রেসক্লাবে দুটি এসি হস্তান্তর করেছেন। সোমবার (৬ জুলাই) সকালে যশোর প্রেসক্লাবের ‘সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব সরঞ্জাম ক্লাব কর্তৃপক্ষের কাছে তুলে দেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় এমপি মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, সরকারের একার পক্ষে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। টেকসই উন্নয়নের জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সম্পৃক্ততা প্রয়োজন।
তিনি সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে ভুলত্রুটি তুলে ধরার পাশাপাশি ইতিবাচক ভূমিকা রাখলে তা দেশের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।
চৌগাছা হাসপাতাল প্রসঙ্গে তিনি জানান, একসময় এটি উপজেলা পর্যায়ের একটি ‘মডেল হাসপাতাল’ হিসেবে পরিচিত ছিল। বিশেষ করে প্রসূতি সেবায় এর সাফল্য উল্লেখযোগ্য ছিল। বর্তমানে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং পুরোনো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।





















