ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দগ্ধ রাকিবের পাশে আনভীর, চিকিৎসার দায়িত্ব নিল এবিজি ফাউন্ডেশন সতর্ক না হলে বাড়তে পারে ফ্যাটি লিভারের ঝুঁকি অবশেষে থামছে ইউক্রেন যুদ্ধ? গ্রামই জাতীয় উন্নয়নের ভিত্তি, পল্লি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন ৩৩ পুলিশ কর্মকর্তা ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদনের আদেশ ১২ জুলাই হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ফাইল অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, করদাতাদের সতর্ক করল এনবিআর জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ

২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মেট্রোরেল নেটওয়ার্ক আরও সম্প্রসারণের অংশ হিসেবে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশে ২০২৭ সালের এপ্রিল থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু করার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। এর আগে ২০২৭ সালের জানুয়ারি থেকে নতুন অংশে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হবে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব জানান, যাত্রীসেবা শেষ হওয়ার পর রাতের বেলায় উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে খালি ট্রেন চালিয়ে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। এসব পরীক্ষা সফলভাবে শেষ হলে এপ্রিল থেকে নিয়মিত যাত্রী পরিবহন শুরু হবে।

প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মতিঝিল-কমলাপুর ১ দশমিক ১৬ কিলোমিটার বর্ধিত অংশের নির্মাণকাজের প্রায় ৭৭ শতাংশ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে স্টেশনের স্থাপত্যকাজ, প্রবেশ ও বের হওয়ার পথ নির্মাণ এবং অন্যান্য অবকাঠামোগত কাজ এগিয়ে চলছে।

তারা জানান, কমলাপুর স্টেশনের পাইল, পাইল ক্যাপ, পিয়ার, স্টেশন কলাম, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম স্ল্যাব, ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদের নির্মাণকাজ শেষ হয়েছে। এখন স্টেশনের অভ্যন্তরীণ সাজসজ্জা ও যাত্রীসেবা-সংক্রান্ত অবকাঠামো প্রস্তুতের কাজ চলছে।

এদিকে স্টেশনের জন্য প্রয়োজনীয় স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম ডোর, সিগন্যালিং সিস্টেমসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি শিগগিরই স্থাপন করা হবে। আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক বসানোর কাজও সম্পন্ন হবে বলে আশা করছে প্রকল্প কর্তৃপক্ষ।

বর্তমানে স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ, অভ্যন্তরীণ দেয়ালে টাইলস বসানো, কাচ স্থাপন এবং রং করার কাজ চলছে। পাশাপাশি উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রয়োজনীয় প্রিকাস্ট সেগমেন্ট তৈরির কাজও এগিয়ে চলছে।

উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন-৬-এর মোট দৈর্ঘ্য হবে ২১ দশমিক ২৬ কিলোমিটার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ সম্পন্ন হলে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ রেলযোগাযোগ কেন্দ্রও মেট্রোরেলের সঙ্গে যুক্ত হবে, যা যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬