ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদনের আদেশ ১২ জুলাই

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হামে আক্রান্ত এক শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদনের ওপর আদেশের জন্য আগামী ১২ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৫ জুলাই) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

মামলার আবেদনে অন্য আসামিরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আদালত সূত্রে জানা যায়, সকালে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি আইনজীবীর মাধ্যমে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন। পরে বিকেলে মামলার আবেদনের ওপর আদেশের জন্য ১২ জুলাই তারিখ নির্ধারণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আশিকুর রহমান।

মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, তার নয় মাস বয়সী কন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে শয্যা সংকট, অক্সিজেনের স্বল্পতা, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় শিশুটির অবস্থার অবনতি ঘটে। একই সঙ্গে সময়মতো হামের টিকা না পাওয়ায় সে আক্রান্ত হয়ে মারা যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের ব্যর্থতার কারণে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে দায়িত্বে অবহেলা, আইন অমান্য এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে।

এর আগে একই ধরনের অভিযোগে গত ৮ জুন কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল ড. মুহাম্মদ ইউনূস, নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করার আবেদন করেছিলেন। আদালত সে আবেদন খারিজ করে দেন।

এ ছাড়া গত ৭ মে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমাও দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন করেন। সেই আবেদনও আদালত খারিজ করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদনের আদেশ ১২ জুলাই

সংবাদ প্রকাশের সময় : ০৯:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬