ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ পুলিশের ঊর্ধ্বতন পদে রদবদল, বদলি হলেন ছয় ডিআইজি ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু সময়ের সঙ্গে মিলিয়ে তথ্য মন্ত্রণালয়ের আইন আধুনিকায়ন করা হবে: তথ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ নিরাপত্তার নামে সরকারপ্রধান যেন জনগণ থেকে বিচ্ছিন্ন না হন গণতন্ত্রের জন্য নতুন হুমকি: পর্দার আড়ালের ‘বট আর্মি’ বছরে ২,২০০ কোটি টাকার কিস্তি, থার্ড টার্মিনাল ঘিরে উদ্বেগ ভিসা যাচাইয়ে জালিয়াতির সন্দেহ, শাহজালাল বিমানবন্দর ছেড়ে গেলেন ৭১ যাত্রী

পুলিশের ঊর্ধ্বতন পদে রদবদল, বদলি হলেন ছয় ডিআইজি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায়ে রদবদল করেছে সরকার। ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জের ডিআইজিসহ ছয়জন উপমহাপরিদর্শক (ডিআইজি)কে নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার করা হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশে এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশের ঊর্ধ্বতন পদে রদবদল, বদলি হলেন ছয় ডিআইজি

সংবাদ প্রকাশের সময় : ০৮:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬