ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোদিকে হত্যার হুমকি, তদন্তে অস্ট্রেলিয়ান পুলিশ শচীনের রেকর্ড ভেঙে ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার বৈভব হাসনাতদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ কি ‘প্রোপাগান্ডা’? বিতর্কের কেন্দ্রে গণমাধ্যমের স্বাধীনতা বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়, নিজের লোক হলেও ছাড় নয় জুলাই চেতনা নিয়ে ব্যবসা নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি মুক্ত বুদ্ধিচর্চাই শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি: তথ্যমন্ত্রী শয্যা সঙ্কট, হাসপাতালের বারান্দায় চলছে চিকিৎসা প্রতিশোধ নয়, জাতীয় ঐক্য গড়ে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

শচীনের রেকর্ড ভেঙে ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার বৈভব

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে অপেক্ষার অবসান। টানা তিনটি ম্যাচ ডাগআউটে কাটানোর পর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের জার্সিতে অভিষেক হলো ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীর। আর মাঠে নামার সঙ্গে সঙ্গেই কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৩৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে গেলেন এই বাঁহাতি ওপেনার।

শনিবার ম্যানচেস্টারে অনুষ্ঠিত ম্যাচে সঞ্জু স্যামসনের পরিবর্তে একাদশে সুযোগ পান বিহারের সমস্তিপুরের এই তরুণ ব্যাটার। ভারতের ১২২তম টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে অভিষেকের দিনে তার বয়স ছিল মাত্র ১৫ বছর ৯৯ দিন। এর আগে ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক অভিষেকের রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের দখলে। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেকের সময় শচীনের বয়স ছিল ১৬ বছর ২০৫ দিন।

তবে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ অভিষেকের রেকর্ড এখনো পাকিস্তানের হাসান রাজার দখলে। ১৯৯৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৪ বছর ২২৭ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন তিনি।

বৈভবকে নিয়ে আলোচনা শুরু হয় মূলত এবারের আইপিএলে তার দুর্দান্ত পারফরম্যান্সের পর। পুরো আসরে ১৬ ইনিংসে ৭৭৬ রান করে নজর কাড়েন তিনি। পাশাপাশি জিতে নেন ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’, ‘অরেঞ্জ ক্যাপ’, ‘সুপার স্ট্রাইকার অব দ্য সিজন’, ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন’ এবং ‘মোস্ট সিক্সেস’—এই পাঁচটি ব্যক্তিগত পুরস্কার। পরে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষেও ব্যাট হাতে দারুণ ছন্দ দেখান তিনি, যা তাকে জাতীয় দলে জায়গা পেতে সহায়তা করে।

যদিও আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে প্রথম তিন ম্যাচে একাদশে সুযোগ পাননি বৈভব। তবে দলের ধারাবাহিক ব্যর্থতার পর শেষ পর্যন্ত তরুণ এই ওপেনারের ওপর আস্থা রাখে টিম ম্যানেজমেন্ট।

ম্যাচের আগে ইনস্টাগ্রাম স্টোরিতে ‘নতুন পর্ব’ লিখে অভিষেকের ইঙ্গিতও দিয়েছিলেন বৈভব। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হলো।

টসের পর ভারতের অধিনায়ক শ্রেয়স আইয়ারও বৈভবের প্রশংসা করেন। তিনি বলেন, গত কয়েক মাসে বৈভব যেভাবে ব্যাটিং করেছে, তাতে দলে জায়গা পাওয়ার যোগ্যতা সে আগেই প্রমাণ করেছে। চাপ সামলানোর মানসিকতা এবং আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্যই তার ওপর টিম ম্যানেজমেন্টের পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান অধিনায়ক।

এখন সবার নজর বৈভবের ব্যাটের দিকে। রেকর্ড গড়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করা এই কিশোর নিজের প্রথম ম্যাচে কতটা ছাপ ফেলতে পারেন, সেটিই দেখার অপেক্ষা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শচীনের রেকর্ড ভেঙে ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার বৈভব

সংবাদ প্রকাশের সময় : ১২:২৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬