ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ শেষেই অবসর রোনাল্ডোর!

ক্রড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসর নিয়ে ফের আলোচনার ঝড় উঠেছে বিশ্ব ফুটবলে। বোন কাতিয়া আভেইরার সাম্প্রতিক মন্তব্যে ধারণা আরও জোরালো হয়েছে যে, আসন্ন বিশ্বকাপের পর পর্তুগিজ তারকা জাতীয় দলকে বিদায় জানাতে পারেন। যদিও নিজে রোনাল্ডো জানিয়েছেন, টুর্নামেন্ট চলাকালীন কোনো সিদ্ধান্ত নিতে চান না।

৪১ বছর বয়সী এই মহাতারকা চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে গোল করে আবারও প্রমাণ করেছেন বয়স শুধুই সংখ্যা। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার নজিরও গড়েছেন তিনি।

তবে পারিবারিক সূত্রে জানা যাচ্ছে, এটাই হতে পারে তাঁর শেষ বিশ্বকাপ। বোন কাতিয়া আভেইরা এক সাক্ষাৎকারে বলেন, রোনাল্ডো খুব শিগগিরই জাতীয় দলকে বিদায় জানাতে পারেন। তাঁর মতে, “রোনাল্ডোর মতো দ্বিতীয় কেউ আর সহজে আসবে না।”

রোনাল্ডোর ক্যারিয়ারে ইতোমধ্যে একটি ইউরো কাপ ও দুটি নেশনস লিগ শিরোপা জিতলেও এখনও অধরা রয়ে গেছে বিশ্বকাপ ট্রফি। সেই স্বপ্ন পূরণের শেষ সুযোগ হিসেবেই এবারের আসরকে দেখছেন সমর্থকরা।

অন্যদিকে রোনাল্ডো নিজে জানিয়েছেন, তিনি এখনই কোনো তাড়াহুড়ো সিদ্ধান্ত নেবেন না এবং পুরো মনোযোগ রয়েছে টুর্নামেন্টে। ফলে অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসে, তা নিয়েই এখন অপেক্ষায় ফুটবল দুনিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বকাপ শেষেই অবসর রোনাল্ডোর!

সংবাদ প্রকাশের সময় : ০৩:১৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬