ঢাকা ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ বিলের ২০ হাজার টাকা শোধ করলেন ডিসি, মঙ্গলের জামিন

সিলেট ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট জেলা প্রশাসকের উদ্যোগে বিদ্যুতের বকেয়া বিল পরিশোধের পর জামিন পেয়েছেন চা বাগানের বাসিন্দা মঙ্গল দাস। দীর্ঘদিন কারাভোগের পর আবারও মুক্তির সুযোগ পেলেন তিনি।

রোববার (২১ জুন) সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম মঙ্গল দাসের বকেয়া বিদ্যুৎ বিলের ২০ হাজার টাকা পরিশোধ করেন। বিল পরিশোধের বিষয়টি আদালতে জানানো হলে যুগ্ম জেলা ও দায়রা জজ বিদ্যুৎ আদালত সিলেটের বিচারক আনোয়ারুল কবির তার জামিন মঞ্জুর করেন।

বিদ্যুৎ আদালতের বেঞ্চ সহকারী মো. উজ্জ্বল মিয়া জানান, জামিনের আদেশের পর প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পাঠানো হয়েছে, যাতে মঙ্গল দাসকে মুক্তি দেওয়া যায়।

এর আগে বিদ্যুতের বকেয়া বিল পরিশোধের আশ্বাস দেওয়ার পর গত ১১ মার্চ আদালত তার জামিন মঞ্জুর করেছিলেন। পরদিন তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে পরবর্তীতে ২০ হাজার টাকা বিল পরিশোধ না হওয়ায় ২২ এপ্রিল তার বিরুদ্ধে পুনরায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

ওই পরোয়ানার ভিত্তিতে গত ১৭ জুন মঙ্গল দাসকে গ্রেফতার করে আদালতে পাঠায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা।

জানা যায়, বিদ্যুতের মাত্র ২০ হাজার টাকা বকেয়া বিল দিতে না পারায় গত বছরের ১৮ ডিসেম্বর থেকে কারাগারে ছিলেন মঙ্গল দাস। সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে বিষয়টি জানতে পারেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। পরে তিনি সহায়তার উদ্যোগ নেন।

মঙ্গল দাস সিলেটের বিমানবন্দর এলাকার কেওয়াছড়া চা বাগানের বাসিন্দা এবং বিরাশ দাসের ছেলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিদ্যুৎ বিলের ২০ হাজার টাকা শোধ করলেন ডিসি, মঙ্গলের জামিন

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬