ঢাকা ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আম বাগানে মিলল লেবু বিক্রেতার ঝুলন্ত মরদেহ

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনায় নিখোঁজের দুইদিন পর পাবনার বেড়া উপজেলায় রহিম খান (৬৫) নামের এক লেবু বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার আমিনপুর থানার দারিয়াপুর গ্রামের একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রহিম খান বেড়া উপজেলার টাংবাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। পেশায় তিনি লেবু ব্যবসায়ী ছিলেন।

আমিনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, স্থানীয় আম ব্যবসায়ী দারিয়াপুর গ্রামের আবুল কাশেমের আম বাগানে আম পাড়তে গিয়ে রহিম খানের বুলন্ত মরদেহ দেখতে পায়। তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পরিবারের বরাত দিয়ে এসআই আওলাদ আরো জানান, রহিম খান পেশায় লেবু ব্যবসায়ী ছিলেন। গত শনিবার (২০ জুন) সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, মরদেহটি দুই থেকে তিন দিন আগে থেকে সেখানে ঝুলন্ত অবস্থায় ছিল। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আম বাগানে মিলল লেবু বিক্রেতার ঝুলন্ত মরদেহ

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬