ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

জমি দখল ও বিচারিক অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ১২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের একটি জমি সংক্রান্ত বিরোধ এবং বিচারিক প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ধরেছেন অবসরপ্রাপ্ত অডিট অ্যান্ড অ্যাকাউন্টস কর্মকর্তা মো. আফছার আলী মণ্ডল।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, রংপুর মহানগরীর তাজহাট এলাকার খোদ তামপার্ট (সরদারপাড়া) মৌজায় ১৯৯৭ সালে ক্রয় করা তার সাত শতক জমি দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র দখলের চেষ্টা করে আসছে।

লিখিত বক্তব্যে আফছার আলী মণ্ডল বলেন, জমির পাশের কয়েকজন ব্যক্তি বিভিন্ন সময়ে অবৈধভাবে রাস্তা নির্মাণ, সীমানা প্রাচীর ভাঙচুর এবং জমিতে প্রবেশাধিকারে বাধা সৃষ্টি করেছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন ও আদালতে একাধিকবার অভিযোগ ও মামলা করলেও কার্যকর প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি।

তিনি জানান, ২০২৫ সালের মে মাসে জমির সীমানা নির্ধারণ ও নির্মাণকাজ শুরু করলে স্থানীয় কিছু ব্যক্তি বাধা দেন। পরে সেনাবাহিনীর একটি অস্থায়ী ক্যাম্পের হস্তক্ষেপে কাজ শুরু হলেও কয়েকদিনের মধ্যে নির্মিত অংশ পুনরায় ভাঙচুর করা হয়। এ ঘটনায় তাজহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আফছার আলী মণ্ডল আরও অভিযোগ করেন, জমি-সংক্রান্ত একটি দেওয়ানি মামলার বিচার চলাকালে আদালতের কার্যক্রমে অনিয়ম হয়েছে। তিনি দাবি করেন, মামলার জেরা পর্বে প্রয়োজনীয় নথি উপস্থাপন করা হয়নি এবং বিচারিক প্রক্রিয়ায় পক্ষপাতমূলক আচরণের শিকার হয়েছেন। এ সময় তিনি সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে অসদাচরণ ও প্রহসনমূলক বিচারকার্যের অভিযোগও তোলেন।

এছাড়া ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে জমি উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং বিচারিক প্রক্রিয়ায় নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

তবে অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানা গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জমি দখল ও বিচারিক অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

সংবাদ প্রকাশের সময় : ০৪:১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬