সংবাদ শিরোনাম ::
চাঁদ দেখা গেছে, আশুরা ২৬ জুন
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বুধবার (১৭ জুন) থেকে মহররম মাস গণনা শুরু হবে এবং আগামী ২৬ জুন পবিত্র আশুরা পালিত হবে।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রুটিন দায়িত্ব) মো. ফজলুর রহমান।
সভায় জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন দপ্তর, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে মহররম মাস শুরুর ঘোষণা দেওয়া হয়।
এ সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামিক ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ দিন পবিত্র আশুরা এবার উদযাপিত হবে ২৬ জুন।





















