ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জি-৭ সম্মেলন

মোদি–ট্রাম্প সাক্ষাৎ, বিশ্বজুড়ে নজর বৈঠকের দিকে

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ প্রায় ১৬ মাস পর দুই রাষ্ট্রপ্রধানের এই সাক্ষাৎকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সম্মেলনের শুরুতে বিশ্বনেতারা যখন নিজ নিজ আসনে অবস্থান করছিলেন, তখনই মোদি ও ট্রাম্পের দেখা হয়। হাসিমুখে পরস্পরকে অভিবাদন জানান তারা এবং করমর্দন করেন। তবে আগের মতো ঘনিষ্ঠ আলিঙ্গনের দৃশ্য এবার দেখা যায়নি। পরে তারা পাশাপাশি বসেও কিছু সময় কথাবার্তা বলেন, যদিও সেই আলোচনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জি-৭ সম্মেলন ১৫ জুন শুরু হয়ে ১৭ জুন পর্যন্ত চলবে। ভারত এই জোটের স্থায়ী সদস্য না হলেও বিশেষ আমন্ত্রিত দেশ হিসেবে নিয়মিত অংশ নেয়। এবারের সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে অংশ নেন মোদি।

সম্মেলনের ফাঁকে মোদি ও ট্রাম্পের মধ্যে আলাদা দ্বিপাক্ষিক বৈঠকেরও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। সূত্র অনুযায়ী, ওই বৈঠকে পশ্চিম এশিয়ার চলমান সংঘাত, হরমুজ প্রণালীর পরিস্থিতি, জ্বালানি নিরাপত্তা এবং দুই দেশের বাণিজ্য সম্পর্কসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় আসতে পারে।

সম্প্রতি ভূ-রাজনৈতিক অস্থিরতা ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক কিছুটা চাপের মধ্যে রয়েছে বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। ফলে এই বৈঠককে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, বৈঠকের ফলাফল শুধু দুই দেশের সম্পর্কেই নয়, বরং বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। এজন্যই মোদি–ট্রাম্প বৈঠক ঘিরে এখন নজর আন্তর্জাতিক সম্প্রদায়ের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জি-৭ সম্মেলন

মোদি–ট্রাম্প সাক্ষাৎ, বিশ্বজুড়ে নজর বৈঠকের দিকে

সংবাদ প্রকাশের সময় : ১২:৪৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬