ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে র‍্যাবের অভিযান: মাটির নিচে পুঁতে রাখা মাদক উদ্ধার

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ১৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর শহরে অভিযান চালিয়ে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে র‍্যাব-৬। এ সময় মাদক ব্যবসার অভিযোগে মশিউল আলম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত গভীর রাতে যশোর শহরের শংকরপুর জমাদ্দারপাড়া এলাকার ‘মায়ের আঁচল’ নামের একটি দুইতলা ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব সদস্যরা ভবনের নিচতলার রান্নাঘরের উত্তর পাশে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মাদকদ্রব্যগুলো উদ্ধার করেন।

আটক মশিউল আলম ওই এলাকার মৃত তফসিল উদ্দিনের ছেলে।

যশোর র‍্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ কে এম ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাটির নিচে লুকিয়ে রাখা ১৩১ বোতল উইনসিরেক্স (Wincerex) এবং ৭৬ বোতল এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্যসহ মশিউল আলমকে আটক করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে র‍্যাবের অভিযান: মাটির নিচে পুঁতে রাখা মাদক উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬