ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশজুড়ে আবারও শুরু হতে যাচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন, যা অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান জানিয়েছে, এবারের ক্যাম্পেইনে মোট প্রায় ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার শিশু অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ২৮ লাখ শিশু নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৫ লাখ শিশু লাল ক্যাপসুল পাবে।

কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে সারাদেশে ১ লাখ ২০ হাজার কেন্দ্র এবং ৫০০টি মোবাইল কেন্দ্র স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাপসুল ইতোমধ্যে সরবরাহ শুরু হয়েছে এবং পুরো কার্যক্রম সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, শিশুদের ভিটামিন ‘এ’ ঘাটতি রোধ, রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে গিয়ে নির্ধারিত বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়াতে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬