ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, জলবায়ু বার্তা প্রচার এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন কৌশল, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি, বাস্তবায়ন পরিকল্পনা এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচিগুলোর প্রস্তুতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু অভিযোজন বিষয়ে জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জলবায়ু সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

সংবাদ প্রকাশের সময় : ০১:২৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬