ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তির পর আপিল রাষ্ট্রপক্ষের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৫৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুপ্রিম কোর্টের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় গঠনের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। এর আগে গত ৭ এপ্রিল ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট।

এর মধ্যেই গত ১৯ মে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সেখানে কর্মরত ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশে জারি করা পৃথক প্রজ্ঞাপনে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ তথ্য জানায়। কর্মকর্তাদের যোগদানের কার্যকারিতা ধরা হয়েছে ১০ এপ্রিল থেকে।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিসিয়াল সার্ভিসের ১৫ সদস্যকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

এদিকে সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) আইন চ্যালেঞ্জ করে এবং সচিবালয়ের কার্যক্রমে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়ে একটি রিট দায়ের করা হয়। গত ২০ এপ্রিল বিষয়টি শুনানির জন্য উঠলেও সেদিন শুনানি হয়নি।

রিটের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে শিশির মনির সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপক্ষ আদালতকে জানিয়েছে তারা দ্রুত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে। একই সঙ্গে আদালত প্রত্যাশা ব্যক্ত করেছেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকার যেন তড়িঘড়ি করে সুপ্রিম কোর্ট সচিবালয়ের বর্তমান কাঠামো ভেঙে না ফেলে।

এর আগে সাত আইনজীবীর করা এক রিটের পরিপ্রেক্ষিতে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে ওই রায়ের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করে। সচিবালয়ের কার্যক্রমের প্রায় ৯০ শতাংশ কাজও সম্পন্ন হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় এসে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করে দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তির পর আপিল রাষ্ট্রপক্ষের

সংবাদ প্রকাশের সময় : ০২:৫৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬