ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার দুই মাসে হাম ও উপসর্গে প্রাণ গেল ৪৫৩ জনের, বাড়ছে উদ্বেগ দুই সাংবাদিকের উপর হামলা মামলার প্রধান আসামি রাব্বি ও সোহেল গ্রেপ্তার বসুন্ধরা শুভসংঘের দেওয়া সেলাই মেশিনে বদলাবে নারীর ভাগ্য রাষ্ট্র ও সমাজব্যবস্থার গুণগত পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী জয়পুরহাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আগামী বছরের শুরুতে এনসিপির প্রথম জাতীয় কাউন্সিল জয়পুরহাট ডায়াবেটিক সমিতি: আনোয়ারুল সভাপতি, শামস্ মতিন সম্পাদক কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ফারাক্কা চুক্তি বাস্তবায়নেই বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ হবে

রাষ্ট্র ও সমাজব্যবস্থার গুণগত পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:২৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র ও সমাজব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে দেশপ্রেমিক শক্তিগুলোকে সঙ্গে নিয়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করণীয় নির্ধারণ করা হবে।

শনিবার (১৬ মে) সকালে রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ।

মন্ত্রী বলেন, সরকার কেবল ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে পরিবর্তনের কথা বলছে না; বরং রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার গুণগত পরিবর্তনের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, স্বাধীনতার পর গত ৫৫ বছরে দেশ যেমন গৌরবের মুহূর্ত দেখেছে, তেমনি নানা সংকট ও বিপর্যয়ের অভিজ্ঞতাও অর্জন করেছে। সেই অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে বিশেষজ্ঞদের জ্ঞানের সঙ্গে সমন্বয় করেই ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতে চায় সরকার।

জহির উদ্দিন স্বপন বলেন, চলচ্চিত্রসহ সৃজনশীল খাতের বিশেষজ্ঞদের সঙ্গে কার্যকর মতবিনিময় ছাড়া মানসম্মত উৎপাদন নিশ্চিত করা সম্ভব নয়।

চলচ্চিত্রকে সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম উল্লেখ করে তিনি বলেন, যারা ব্যক্তিগত লাভের চেয়ে দেশপ্রেম, মানবকল্যাণ ও শিল্পচর্চার দায়বদ্ধতা থেকে চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন, রাষ্ট্রকে তাদের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্র ও আইনের সীমার মধ্যে থেকে চলচ্চিত্রকর্মীদের জন্য সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করবে।

অতীতের অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, কখনো কখনো চলচ্চিত্র মাধ্যমকে নির্দিষ্ট গোষ্ঠীর প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে কোনো মতাদর্শের দাসত্বে আবদ্ধ থাকলে মুক্তচিন্তার বিকাশ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাষ্ট্র ও সমাজব্যবস্থার গুণগত পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৩:২৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬