ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই সাংবাদিকের উপর হামলা মামলার প্রধান আসামি রাব্বি ও সোহেল গ্রেপ্তার বসুন্ধরা শুভসংঘের দেওয়া সেলাই মেশিনে বদলাবে নারীর ভাগ্য রাষ্ট্র ও সমাজব্যবস্থার গুণগত পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী জয়পুরহাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আগামী বছরের শুরুতে এনসিপির প্রথম জাতীয় কাউন্সিল জয়পুরহাট ডায়াবেটিক সমিতি: আনোয়ারুল সভাপতি, শামস্ মতিন সম্পাদক কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ফারাক্কা চুক্তি বাস্তবায়নেই বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ হবে সৌদিতে পৌঁছেছেন ৫৮ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু বেড়ে ১৫ জাবিতে ধর্ষণচেষ্টার প্রতিবাদে প্রক্টরিয়াল টিম ‘অবাঞ্ছিত

ডুবে যাওয়ার আগে কৃষকের ধান কেটে দিল বসুন্ধরা শুভসংঘ

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের উত্তরাঞ্চলের নদীগুলো বর্ষা বা আকস্মিক ভারী বৃষ্টিতে মুহূর্তে রূপ নেয় উত্তাল জলরাশিতে। চোখের পলকে ডুবে যায় নদীর পাশের কৃষিজমি। লালমনিরহাট সদরের খুনিয়াগাছ, রাজপুর ও বড়বাড়ি ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া মরাসতি নদীতেও সম্প্রতি দেখা দিয়েছে এমন পরিস্থিতি। দীর্ঘদিন প্রায় শুকিয়ে থাকা নদীর বুকে কৃষকরা চাষ করেছিলেন ধান। ভারী বর্ষণে নদীতে পানি বাড়তে শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে কৃষকের মাঝে। তলিয়ে যাওয়ার উপক্রম হয় পাকা ধান। এমন সময়ে মানবিকতার হাত বাড়িয়ে দেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সদস্যরা।

শুক্রবার (১৫ মে) সকালে তারা দুই কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দেন। এমন সামাজিক দায়বদ্ধতা আর সহমর্মিতায় কৃষকের মুখে হাসির দেখা মেলে।

স্থানীয়রা জানান, সময়মতো ধান কাটতে না পারলে পুরো ফসল পানিতে নষ্ট হয়ে যেত। তরুণদের এ উদ্যোগ কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।

এ উদ্যোগে অংশ নেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার উপদেষ্টা তন্ময় আহমেদ নয়ন, সাধারণ সম্পাদক নাঈম রহমান, প্রচার সম্পাদক মাহাবুব, সদর উপজেলার সহসাংগঠনিক সম্পাদক বিজয় চন্দ্র বর্মন, কার্যকরী সদস্য পবিত্র চন্দ্র রায়, আপ্যায়নবিষয়ক সম্পাদক নোবেল সরকার নিরব, সদস্য ভূপতি রায়, নাহিদ আলম, রাব্বিসহ আরও অনেকে। সাধারণ সম্পাদক নাঈম রহমান বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সবসময় মানবিক ও শুভকাজের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডুবে যাওয়ার আগে কৃষকের ধান কেটে দিল বসুন্ধরা শুভসংঘ

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬