ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হামে আরও ১২ শিশুর মৃত্যু, দুই মাসে প্রাণহানি ৪৫১

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশজুড়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০৩ শিশু। এতে গত দুই মাসে হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জনে, যা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯২ জন। এছাড়া পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১১১ জন। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৬১১ জন এবং পরীক্ষায় নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৪১৬ জন।

এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৫৫ জন।

মৃত্যুর হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮ শিশু। এছাড়া নিশ্চিত হামে মৃত্যু হয়েছে আরও ৪ শিশুর। ফলে একদিনেই মোট ১২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত দুই মাসে সন্দেহজনক হামে মারা গেছেন ৩৭৭ জন এবং নিশ্চিত হামে প্রাণ হারিয়েছেন ৭৪ জন। সব মিলিয়ে এই সময়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৫১ জনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে হামে আরও ১২ শিশুর মৃত্যু, দুই মাসে প্রাণহানি ৪৫১

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬