ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রশাসনকে দক্ষ করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে একটি দক্ষ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন শাখার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাষ্ট্র কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়, বরং জনগণের ইচ্ছাই রাষ্ট্র পরিচালনার মূল শক্তি। তিনি বলেন, “একটি নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের সেই ইচ্ছাকে জনকল্যাণমূলক কাজে রূপান্তর করা।”

তিনি আরও বলেন, সরকার ও রাষ্ট্রকে এক করে দেখার দীর্ঘদিনের প্রবণতা থেকে বেরিয়ে আসা জরুরি। প্রশাসনের কার্যকারিতা বাড়াতে কর্মকর্তাদের সক্ষমতাকে একটি নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রযুক্তির উদাহরণ টেনে মন্ত্রী বলেন, ছড়িয়ে থাকা আলো যেমন লেজারে রূপ নিলে শক্তি বৃদ্ধি পায়, তেমনি প্রশাসনের সম্মিলিত দক্ষতা ও আন্তরিকতা সঠিকভাবে ব্যবহার করলে উৎপাদনশীলতা বাড়ে।

তিনি আরও বলেন, “সম্মিলিত জ্ঞান বা কালেক্টিভ নলেজের চেয়ে বড় কোনো শক্তি নেই।”

মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সব কাজ সংবিধান ও আইন অনুযায়ী করতে হবে। সংবিধানই সকল আইন ও বিধির মূল ভিত্তি।

তিনি প্রশাসনে স্বচ্ছতা ও ডিজিটালাইজেশনের ওপর গুরুত্বারোপ করে বলেন, স্বচ্ছতা না থাকলে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়। তাই দ্রুত সব স্তরে পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

সভায় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রশাসনকে দক্ষ করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬