জমি নিয়ে বিরোধ, ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ভাতিজা আব্দুল জলিল শেখ গংয়ের লাঠির আঘাতে ভাতিজা কপিল উদ্দিন (৫৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কপিল উদ্দিন মাস্টার ওই গ্রামের ফজর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, হরিরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ও ছমছেল শেখের ছেলে আব্দুল জলিল শেখ গংদের সঙ্গে কপিল উদ্দিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এরই একপর্যায়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এসময় লাঠি-ধারালো অস্ত্র নিয়ে উত্তেজিত হয়ে জলিল শেখরা হামলা করেন। এতে লাঠির আঘাতে গুরুতর আহত হন কপিল উদ্দিন মাস্টার। পরে ঘটনাস্থলে মারা যান তিনি।স্থানীয়রা আরও জানান, ওই জমিতে ধানের চারা রোপনের সময় রোপনকৃত চারা উপড়ে ফেলা হয়। এ ঘটনায় মামলাও হয় সেসময়, যা এখনও বিচারাধীন রয়েছে। সেই জমির ধান কাটার সময় আজ এই সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।






















