ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থের অভাবে কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তারেক রহমান বলেছেন, অর্থের অভাবে কোনো নাগরিক যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়। তিনি বলেন, “আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই, যেখানে ন্যায়বিচার সবার জন্য নিশ্চিত থাকবে।”

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীতে অনুষ্ঠিত আইনগত সহায়তা দিবস-এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদের জন্য সরকার সুপরিকল্পিতভাবে আইনি সহায়তা নিশ্চিত করতে কাজ করছে। তার ভাষায়, ন্যায়বিচার শুধু আইনের বইয়ের বিষয় নয়, এটি মানুষের বাস্তব জীবনে প্রতিফলিত হওয়া উচিত।

গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ন্যায়শাসনকে কেন্দ্রীয় বিষয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ন্যায়পরায়ণতা তখনই অর্থবহ হয়, যখন আইন মানুষের ওপর যান্ত্রিকভাবে প্রয়োগ না হয়ে তাদের মর্যাদা ও অধিকার রক্ষায় ভূমিকা রাখে।

তিনি আরও উল্লেখ করেন, ন্যায়বিচার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার, তাই সেই অধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ পরিমাণে লিগ্যাল এইড বা আইনি সহায়তা প্রদান করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অর্থের অভাবে কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৩:১৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬