পাবনায় কৃষাণ কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস
- সংবাদ প্রকাশের সময় : ০৩:০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
পাবনার আটঘরিয়া উপজেলায় প্রোগাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টাপ্রেনরশিপ ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(২৮ এপ্রিল) সকালে আটঘরিয়া উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্পসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার উপপরিচালক কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম প্রামানিক।
অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না।
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্যে উপপরিচালক হটিকালচার সেন্টার টেবুনিয়া পাবনার এএফএম গোলাম ফারুক, অতিরিক্ত উপপরিচালক(উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি পাবনার মো: নুরে এ আলম, অতিরিক্ত উপপরিচালক(শস্য) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাড়ি পাবনার মো: রাফিউল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য মনোয়ার হোসেন আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম প্রমুখ।
কংগ্রেস অনুষ্ঠানে জৈব কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনের বিভিন্ন প্রযুক্তি প্রর্দশন ও বালাইনাশকের নিরাপদ ব্যবহারের উপর ভিডিও প্রদর্শন করা হয়। এসময় বিভিন্ন দফতরের প্রধান, গণ্যামান্য ব্যাক্তিবর্গ, কৃষক, সাংবাদিক সুধিজন সহ উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম, নুর ই আলম সিদ্দিক, জাহিদুল হক, মনিরুজ্জামান, রাসেল মাহবুব, জাহিদুল ইসলাম, জাবর আলী, শামীমা সুলতানা শাওন, সুলতানা রাজিয়া, লতা খাতুন, শারমিন আক্তার, রঞ্জু মিয়া, আব্দুর রব খান, রেশমা খাতুন,সাইফুল ইসলাম, প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না জানান,২০২৫-২৬ অর্থবছরে প্রোগাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টাপ্রেনরশিপ ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।






















