ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আইনজীবীদের আবেদন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ১৭৩ জন আইনজীবী ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ-এর রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় বরাবর আবেদন করেছেন।

সোমবার (২৭ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে তারা জানান, জাতীয় সংসদে পাস হওয়া ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল-২০২৬’-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা সংবিধানের ৩৮ অনুচ্ছেদ ও মৌলিক অধিকারের পরিপন্থী।

বিবৃতিতে আইনজীবীরা বলেন, ভাষা আন্দোলন, ছয় দফা, গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী একটি দলকে যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়া নিষিদ্ধ করা প্রাকৃতিক ন্যায়বিচারের নীতির লঙ্ঘন।

তারা আরও উল্লেখ করেন, বাংলাদেশ জাতিসংঘ-এর নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরকারী দেশ। কিন্তু নতুন এই আইনের মাধ্যমে আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে তাদের দাবি।

আইনজীবীরা জানান, বিষয়টি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতেই তারা এই আবেদন করেছেন। একইসঙ্গে তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ নিষেধাজ্ঞা বহাল থাকলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আইনজীবীদের আবেদন

সংবাদ প্রকাশের সময় : ১০:৩১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬