ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তি বৈঠকে বসলেও মুখোমুখি নয় ইরান-আমেরিকা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে বহু প্রত্যাশিত দ্বিতীয় দফার শান্তি বৈঠকে বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে এবার সরাসরি মুখোমুখি আলোচনা নয়—মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে পাকিস্তান।

শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি প্রতিনিধি দলসহ ইসলামাবাদে পৌঁছেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই পক্ষের মধ্যে সরাসরি সংলাপ না হয়ে পাকিস্তানই বার্তা আদান-প্রদান করবে।

অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলেরও শিগগিরই ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আলোচনায় অংশ নিতে পারেন। উল্লেখ্য, কুশনার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর জামাতা।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতে ইরানের শীর্ষ নেতৃত্বের কয়েকজন নিহত হওয়ার পর দেড় মাস ধরে রক্তক্ষয়ী লড়াই চলে। পরে ৭ এপ্রিল দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। এরই অংশ হিসেবে ১১ এপ্রিল ইসলামাবাদে প্রথম দফার বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি।

এবার দ্বিতীয় দফার বৈঠক ঘিরে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। সফরকালে আরাঘাচির পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির-এর সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—পরোক্ষ এই আলোচনায় কি সমাধানের পথ খুলবে, নাকি মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও দীর্ঘায়িত হবে?

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শান্তি বৈঠকে বসলেও মুখোমুখি নয় ইরান-আমেরিকা

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬