ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাতকুড়া–নলুয়া সড়ক ফোরলেনের কাজ শিগগিরই শুরু: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মো.মশিউর রহমান,, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান জানিয়েছেন, টাঙ্গাইলের ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি চার লেনে উন্নীত করার কাজ অচিরেই শুরু হবে। এটি তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোড় এলাকায় ঝিনাই (পুংলি) নদীর ওপর নির্মিত ২৮২ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের হাতে পর্যাপ্ত অর্থ না থাকলেও উন্নয়ন কার্যক্রম থেমে নেই। “আমরা শূন্য হাত থেকে উন্নয়ন শুরু করেছি। তারপরও জনগণের প্রয়োজন বিবেচনায় গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়ন করছি,”—বলেন তিনি।

তিনি আরও জানান, সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাসাইল-সখীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অবকাঠামোগত উন্নয়ন জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবেই দাপনাজোড় ব্রিজ উদ্বোধন করা হয়েছে। একই দিনে সখীপুরে একটি সড়ক ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান সরকারের মেয়াদে সারা দেশে এমন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে, যার সুফল সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারবে।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর সিআইবিআরআর প্রকল্পের আওতায় প্রায় ২৯ কোটি ৯৬ লাখ টাকার ব্যয়ে নির্মিত এই ব্রিজটি বাস্তবায়ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান হামিম-সালেহ (জেভি)।

এ সময় টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, বাসাইল উপজেলা প্রকৌশলী(এলজিইডি) কাজী ফাত্তাউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাতকুড়া–নলুয়া সড়ক ফোরলেনের কাজ শিগগিরই শুরু: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৯:২৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬