সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন
জয়পুরহাট প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে
জয়পুরহাটে পূবালী ব্যাংকের আয়োজনে দিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়।
রোববার (১৯ এপিল) সকালে শহরের পুর্ববাজার কাপড় ব্যবসায়ীর অফিসে ক্যাম্পেইনে শাখা ব্যবস্থাপক মোঃ মাহফুজুল আলমের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি,বগুড়া জোনাল হেড মোঃ দুলাল বারি।
বিশেষ অতিথি ছিলেন পূর্ব বাজার কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আহসান হাবিব, প্রিন্সিপাল অফিসার, আব্দুল ওয়ারেশ,ব্যবসায়ী প্রতিনিধি সোহেল সিরাজ রুশো, সভায় জানান পূবালী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের সকল গ্রাহকে ক্যাললেস (ডিজিটাল) ব্যাংকিং সেবার আওতায় আনা হবে স্বচ্ছ ও জবাবদিহি ব্যাংকিং জনগণের নিকট সহজে সেবা প্রদান করা হবে। ক্যাম্পেইনে জয়পুরহাট শহরের ৫০জন ব্যবসায়ী অংশ গ্রহন করেন।























