জয়পুরহাটে খাল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৬ বার পড়া হয়েছে
‘এডিস মশার প্রজননস্থল হক ধ্বংস,অপরিচ্ছন্ন স্থান হোক পরিচ্ছন্ন’ এই স্লোগান কে নিয়ে জয়পুরহাট শহরের আলহেরা একাডেমি স্কুল এন্ডকলেজ এর পাশে অবস্থিত খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে খালটি পরিষ্কার করা হয়।
রোববার (১৯ এপিল) সকালে জয়পুরহাট পৌরসভা ও বিডি ক্লিন নামে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ওই খালটি পরিষ্কার করা হয়।
ময়লা আবর্জনা ও কচুরিপানার কারনে এ খাল দিয়ে জয়পুরহাট পৌরসভার ড্রেনের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ ছিল।
ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এনডিসি সাজ্জাদ হোসেন, জয়পুরহাট পৌরসভার
কনজারভেন্সী ইন্সপেক্টর হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সমন্বয়ক রাকিবুল ইসলামসহ বিডি ক্লেনের স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা সদস্যরা ।
























