ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী শাখার সম্মেলন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩২:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“সবার জন্য মানসম্মত শিক্ষা ও নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠানের দাবীতে ঐক্যবদ্ধ হোন” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮এপ্রিল) বেলা ১১টায় পৌর শহরের বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন তেল, গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল।

সাইফুল ইসলাম জুয়েল বলেন, “বাংলাদেশ ছাত্র ফেডারেশন সবসময় শিক্ষার অধিকার, বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে। আজকের এই কমিটি সেই আদর্শকে ধারণ করে উপজেলার প্রতিটি শিক্ষার্থীর পাশে দাঁড়াবে—এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতায়ও সমৃদ্ধ হতে হবে।”

এর আগে সুজাপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র‍্যালি বের করেন সংগঠনের নেতাকর্মিরা। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালিকা বিদ্যালয়ে এসে সমবেত হন। পরে সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আমন্ত্রিত অতিথিরা।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী শাখার আহ্বায়ক শাকিরুল ইসলাম শাকি’র সভাপতিত্বে সদস্য সচিব সিফাত সরকারের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলন এর সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. মুরাদ মোর্শেদ, সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক, প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর সাধারণ সম্পাদক সৈকত আরিফ।

সৈকত আরিফ বলেন, “আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের এই উপজেলা কমিটির উদ্বোধনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের সংগঠিত হওয়ার নতুন একটি দ্বার উন্মোচিত হলো। একটি সচেতন, মানবিক ও প্রগতিশীল সমাজ গঠনে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। ইতিহাস সাক্ষী—যে কোনো গণতান্ত্রিক আন্দোলন, সামাজিক পরিবর্তন কিংবা ন্যায়ের সংগ্রামে ছাত্ররাই ছিল অগ্রণী শক্তি।”

বক্তারা বলেন, আমরা বিশ্বাস করি, কমিটির নেতৃবৃন্দ সততা, নিষ্ঠা ও ঐক্যের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে। তারা শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সোচ্চার থাকবে, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করবে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিশেষে, আমি এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই এবং নতুন কমিটির সফলতা কামনা করি।

এছাড়াও বক্তব্য রাখেন, তেল,গ্যাস কমিটির নেতা হামিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর প্রচার ও প্রকাশনা সম্পাদক মহব্বত হোসেন মিলন,গণসংহতি আন্দোলন ফুলবাড়ী শাখার আহ্বায়ক আবুল খায়ের, সদস্য সচিব আব্দুল মোতালিব পাপ্পু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী শাখার সম্মেলন

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩২:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬