ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হামে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় (১৫ এপ্রিল সকাল ৮টা থেকে ১৬ এপ্রিল সকাল ৮টা) হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে দুজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে, আর বাকি ছয়জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

এ সময় নতুন করে ৮১১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৯২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৭২ জন।

এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৫ জন। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩৫২ জনে।

এদিকে হাম সন্দেহে মোট ১৩ হাজার ১২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ হাজার ৪৯৬ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হামে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬