জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের রায়ের তারিখ পেছাল
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যা মামলার রায় আজ ঘোষণার কথা ছিল না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মঙ্গলবার (২০ জানুয়ারি) রায় ঘোষণার নতুন দিন ২৬ জানুয়ারি নির্ধারণ করেন।
প্রসিকিউশন জানায়, রায় প্রস্তুত না হওয়ায় রায় ঘোষণার তারিখ পেছানো হয়েছে।
এই মামলায় আসামি রয়েছেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জন পুলিশ সদস্য। রাষ্ট্রপক্ষ সবার মৃত্যুদণ্ড চায়। তাদের দাবি, হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, এডিসি আখতারুল ও শাহাবাগ থানার পরিদর্শক আরশাদের নির্দেশে চাইনিজ রাইফেল দিয়ে কনস্টেবল সুজন, ইজাজ হোসেন, ইমন ও নাসিরুল গুলি চালিয়েছেন। এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ১৯টি ভিডিও ফুটেজ, হত্যার নির্দেশনার অডিও ক্লিপ এবং সাক্ষ্যের মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হয়েছে। তবে আসামিপক্ষের যুক্তি, অপরাধ প্রমাণ হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে শহীদ হন ছয়জন।



















