সংবাদ শিরোনাম ::
শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গণপিটুনিতে নিহত
শাহ জালাল, বরিশাল
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে
বরিশাল নগরীর ধান গবেষণা সড়ক এলাকায় শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত সুজন নামের এক তরুণ গণপিটুনিতে নিহত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে বরিশাল নগরীর ধান গবেষণা সড়কে এ ঘটনা ঘটে। নিহত সুজন ওই এলাকার মনির হোসেনের ছেলে।
জানা গেছে, শুক্রবার (১৫ মার্চ) ধান গবেষণা সড়কের এক শিশুকে ধর্ষণচেষ্টা করে সুজন। পরে শিশুটির পরিবার থানায় মামলা করেন। এরপর স্থানীয়রা দুপুরে সুজনকে ধরে গাছে বেঁধে মারধর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সুজনকে স্থানীয়রা মারধর করে পুলিশে দেন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।






















