ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভ্যাটের চাপে দরিদ্র, আয়করের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছেন ধনীরা ‘আপা ফিরে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে মাশরাফি’ এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল সোমবার, জানবেন যেভাবে আরও দু–তিন দিন বৃষ্টির আভাস, বুধবার থেকে বাড়তে পারে শীত জাতীয় ঐক্যের উদ্যোগে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, আলোচনায় জামায়াত-এনসিপি টানা ৯ দফায় দরপতন; স্বর্ণের ভরিতে কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা সীমান্তে বিস্ফোরকের চালান, দেশের ভেতরে নাশকতার কারখানা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ আচরণবিধি ভাঙলেই বাতিল হতে পারে প্রার্থিতা, ক্ষমতা বাড়ল ইসির মানবিক সহায়তায় নতুন নিয়ম, চারটি পূরণ করলেই মিলবে সরকারি সহায়তা

১৩ মার্চ ‘আছিয়া দিবস’ পালনের প্রস্তাব জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৩৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ১৮১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাশবিক নির্যাতনের শিকার মাগুরার শিশু আছিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে দিনটিকে (১৩ মার্চ) ‘আছিয়া দিবস’ হিসেবে পালনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৩ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, মাগুরায় বর্বর নির্যাতনের শিকার শিশু আছিয়া ইতিহাসের করুণ সাক্ষী হয়ে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সারা বাংলাদেশকে কাঁদিয়ে চলে গেল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আল্লাহ তা’আলা তাকে একান্ত প্রিয় হিসেবে কবুল করুন, আমিন। মহান রবের দরবারে দোআ করি তিনি যেন আছিয়ার পিতা-মাতাসহ আপনজন নির্বিশেষে বিবেকবান দেশবাসীকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।

আরও পড়ুন :আছিয়া ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

তিনি বলেন, ‘আছিয়ার এ করুণ পরিণতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের এ জনপদ শিশুদের জন্য কতটা অনিরাপদ। এই পাশবিক ঘটনা প্রমাণ করে আমাদের সমাজে ও মস্তিষ্কে পচন ধরেছে। অবক্ষয় হয়েছে সামাজিক মূল্যবোধের। এ মূল্যবোধের অবক্ষয় রোধ এবং মস্তিষ্কের সংশোধন এখন একান্ত জরুরি।

আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ বাংলাদেশকে নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে নিজ নিজ জায়গা থেকে সংশোধনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এর অংশ হিসেবে ১৩ মার্চ ‘আছিয়া দিবস’ পালন করা যেতে পারে। যার মূল উদ্দেশ্য হবে শিশুদের সুরক্ষায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি। এর মাধ্যমে এমন সমাজ বিনির্মাণ করতে হবে যেখানে শিশু, নারী-পুরুষ নির্বিশেষে সব মানুষ থাকবে নিরাপদ।

আরও পড়ুন :আছিয়া; একটি স্বপ্ন, একটি মৃত্যু!

তিনি আরো বলেন, ‘মানুষ নামের যে পশুরা পাশবিক লালসা চরিতার্থ করতে গিয়ে নিষ্পাপ এ শিশুটির জীবনের আলো নিভিয়ে দিল আমি তাদের কঠিনতম ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি। ধর্ষকদের এ শাস্তি সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে কার্যকর করতে হবে। এমন শাস্তি কার্যকর করতে হবে যা দৃষ্টান্ত হয়ে থাকবে যুগের পর যুগ।’

জামায়াত আমির বলেন, ‘আসুন, ব্যক্তিগত ও সামাজিকভাবে এবং সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিকভাবে এসব অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হই যাতে আর কোনো আছিয়াকে এভাবে পাশবিক নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারাতে না হয়।’

তিনি বলেন, ‘এই পাশবিক ঘটনার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শান্তি প্রদান এবং সেই সঙ্গে নিহত শিশুটির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৩ মার্চ ‘আছিয়া দিবস’ পালনের প্রস্তাব জামায়াতের

সংবাদ প্রকাশের সময় : ০১:৩৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫