ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের জানাল সরকার শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার  ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার চায় শ্রমিকপক্ষ, মালিকদের প্রস্তাব ১৫,৮০০ জ্বালানি খাতে অদৃশ্য ছায়া: সরকার বদলালেও অটুট বিপু-এজাজ সিন্ডিকেট বিজয় দিবসে দেশে  ফিরতে চান শেখ হাসিনা দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য

মাগুরার নিভৃত গ্রামে চিরতরে ঘুমিয়ে গেল আছিয়া

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বয়স সবেমাত্র ৮ বছর। এই বয়সে তার খেলাধু করার কথা। কিন্তু, সারা দেশের মানুষকে কাঁদিয়ে মাগুরার নিভৃত গ্রামে বালিকাটি চিরতরে জায়গা করে নিল কবরে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজীর পাড়া গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পার্শ্ববর্তী সোনাকুন্ডি গ্রামের কবরস্থানে জায়গা হয় আছিয়ার। রাত পৌনে ৯টার দিকে তার মরদেহের দাফন হয়।

আরও পড়ুন :মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে

এর আগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আছিয়ার মরদেহ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে মাগুরায় নিয়ে যাওয়া হয়। আছিয়ার জন্য জেগে ওঠা বাংলাদেশে তার অন্তিম দিনগুলোতে সে পেল বিরল সম্মান, চিকিৎসা। তার কফিন কাঁধে হাঁটল বাংলাদেশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আছিয়ার মরদেহ বহন করা হেলিকপ্টারটি মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে। হেলিকপ্টার পৌঁছানোর আগে স্টেডিয়াম ঘিরে সমবেত হয় হাজার হাজার মানুষ; ঢাকা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে; মাগুরার নানা গ্রাম থেকে আসে লোক। স্টেডিয়াম থেকে কফিনবন্দি মরদেহটি নিয়ে যাওয়া হয় মাগুরা শহরের নোমানী ময়দানে, যেখানে সন্ধ্যা ৭টায় প্রথম জানাজা হয়। জানাজায় চোখের জলে ফরিয়াদ করে তার জন্য দোয়া করতে দেখা যায় বহু মানুষকে।

আরও পড়ুন :উপদেষ্টা মাহফুজের কড়া সমালোচনায় জামায়াত

শিশুটির মরদেহের সঙ্গে সামরিক হেলিকপ্টারে ছিলেন শিশুটির মা এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

ধর্ষণের ক্ষত নিয়ে কয়েক দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেছে মাগুরার আট বছরের শিশু আছিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে তার মৃত্যুর খবর জানায় সেনাবাহিনী। শিশুটির মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ তার মা বারবার কান্নায় ভেঙে পড়েন, বিলাপ করেন হাসপাতালের মেঝেতে।

তখন আছিয়ার মাকে বলতে শোনা যায়, “আমার মণি যেভাবে মরছে, আমি তারও (অপরাধীর) ফাঁস দিয়ে বিচার চাই। (তার) এরম মৃত্যু চাই আমি, আমার মণির যেমন বেলেড দিয়ে কাটছে, গলায় ফাঁস দেসে, ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে। ওরে যেন ওইরকম ফাঁসি দিয়ে মারে। ওরকম যেন ওরে বেলেড দিয়ে কাটে। আমার মেয়েটারে যে কষ্ট দিছে না? আমি তারেও এরকম দেখতে চাই।”

আরও পড়ুন :সাপ্লাইয়ের পানিতে ময়লা, ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

ধর্ষকের বিচার নিশ্চিত করা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশালমিছিল হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বামপন্থি সংগঠনগুলোর আয়োজনে রাজু ভাস্কর্যের সামনে থেকে এই মিছিল হয়।

সন্ধ্যা ৭টার দিকে মশাল হাতে রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হন বামপন্থি ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা। এরপর মোমবাতি হাতে মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুতে শোক পালন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মাগুরা সদর থানার ইন্সপেক্টর ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, কেউ যদি ধর্ষণের পর হত্যার চেষ্টা করে বা এখন যেহেতু মারা গেছে, তাই নারী ও শিশু নির্যাতন আইনে হত্যা-সংক্রান্ত যে বিধান আছে, সে অনুযায়ী বিচার চলবে। সেভাবেই চার্জশিট দেওয়া হবে। যত দ্রুত সম্ভব প্রতিবেদন দেওয়া হবে।

আরও পড়ুন :ধর্ষকদের ফাঁসি চাইলেন সেই শিশুর মা

ধর্ষণের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করতে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হ‌বে ব‌লে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ করা হবে বলেও জানান তি‌নি। বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয় সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা জানান।

মাগুরায় নির্যাতিত শিশুটির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর জানান, প্রধান উপদেষ্টা নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন :আছিয়ার বোনের শ্বশুরবাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

মাগুরা পৌর এলাকায় বোনের (শ্বশুর) বাড়িতে বেড়াতে গিয়ে গত বুধবার (৫ মার্চ) রাতে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবার জানায়। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) শিশুটিকে ভর্তি করা হয়। চিকিৎসা সব আয়োজন ব্যর্থ করে দিয়ে চিরতরে ঘুমিয়ে যায় আছিয়া।

আছিয়ার মৃত্যুর পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্ষণবিরোধী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাগুরার নিভৃত গ্রামে চিরতরে ঘুমিয়ে গেল আছিয়া

সংবাদ প্রকাশের সময় : ০১:০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫