ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসিবিতে একসঙ্গে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী জমির কলই তোলা নিয়ে বিরোধ, মহেশপুরে কুপিয়ে হত্যা জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ, শিক্ষার্থীরাও পাবেন সর্বোচ্চ ১০ লাখ যশোর হাসপাতালে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট: প্রতিমন্ত্রী অমিত বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে ক্ষমতায় আসার আগের পরিকল্পনাই এখন বাস্তবায়ন হচ্ছে সবজির বাজারে স্বস্তি, সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে ৫–১০ টাকা ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর কূটনৈতিক তৎপরতায় গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট ও বিদেশি বিনিয়োগ শেষ পর্যন্ত বরখাস্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ক্যারিক

বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে একটি কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এছাড়া শ্রমিক মারধরের প্রতিবাদে মৌচাকে একটি কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে দুটি মহাসড়কে অবরোধের ঘটনায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে আশেপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, টঙ্গীতে বিএসআইএস অ্যাপারেলস নামের কারখানায় গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন গতকাল সোমবার দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত তারিখে বেতন পরিশোধ না করায় মঙ্গলবার সকালে আন্দোলনে নামেন শ্রমিকেরা। এ সময় তাঁরা বিক্ষোভ মিছিল করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

এদিকে, শ্রমিক মারধরের ঘটনায় প্রতিবাদে মৌচাকে একটি কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে আশেপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, বকেয়া বেতন পরিশোধের দাবি ও শ্রমিক মারধরের অভিযোগ কারখানা শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫