ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয়

এমপি পদের প্রলোভনে এনসিপিতে! গণ অধিকার ছাড়ছেন নেতারা

বিশেষ প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১৮৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ'র লোগো

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের দলের অন্তত ২০ জন নেতা-কর্মী। তবে নুরুল হকের দাবি, এই নেতাদের কয়েকজনকে ‘১০ কোটি টাকা’ ও ‘এমপি’র প্রলোভন দেখিয়ে এনসিপিতে নেয়া হয়েছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এই অভিযোগকে ‘মিথ্যা’ বলে আখ্যায়িত করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জুলাই আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের গড়া নতুন দলটি আত্মপ্রকাশের পর গণ অধিকার পরিষদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে নুরুল হক নতুন দলের উদ্যোক্তাদের নিয়ে নানা অভিযোগ তুলছেন। যা রাজনীতিতে একটা কৌতূহলের জন্ম দিয়েছে।

জানা গেছে, গণ অধিকার পরিষদ ও দলের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের অন্তত ২০ জন নেতা এনসিপিতে যোগ দিয়েছেন। এসব নেতারা আহবায়ক কমিটিতে পদ পেয়েছেন। এরমধ্যে গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ পদে ও ভূমিকায় ছিলেন এমন নেতারাও রয়েছেন। এর একটি অংশ গত বছরের ৫ আগস্টের আগে এবং আরেকটি বড় অংশ ৫ আগস্টের পরে নুরুল হকের সঙ্গ ছেড়েছে।

নুরুল হকের গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক ছিলেন আবু হানিফ। এনসিপিতে যোগ দিয়ে তিনি দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক হয়েছেন। নুরুলের দলের উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব, আব্দুজ জাহের ও আরিফুল ইসলামও যোগ দিয়েছেন এনসিপিতে। এর মধ্যে সজীব এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক, জাহের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও আরিফুল দক্ষিণাঞ্চলের সংগঠক হয়েছেন।

গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান এনসিপির যুগ্ম সদস্যসচিব হয়েছেন। গণ অধিকার পরিষদের ছাত্রবিষয়ক সম্পাদক মো. রাসেল আহমেদ এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠকের পদ পেয়েছেন। গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিনও এনসিপিতে যোগ দিয়েছেন। তিনি নতুন দলের যুগ্ম সদস্যসচিব।

নুরুল হকের দলের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাও যোগ দিয়েছেন এনসিপিতে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পাওয়া আরিফুল ইসলাম আদীব ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক। যুগ্ম সদস্যসচিব আকরাম হুসেইন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক।

ছাত্র অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন নাহিদ উদ্দিন তারেক। তিনি এনসিপিতে উত্তরাঞ্চলের সংগঠকের পদ পেয়েছেন। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়কের পদ পাওয়া তারিকুল ইসলাম ছাত্র অধিকার পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি। ছাত্র অধিকারের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্যা রহমতুল্লাহ্ এখন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক। এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক আসাদ বিন রনি ছাত্র অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ছিলেন।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে দলের আহবায়ক হয়েছেন নাহিদ ইসলাম। নতুন দলের আত্মপ্রকাশের পরদিন ১ মার্চ বিকেলে বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন নুরুল হক।

সংবাদ সম্মেলনে সরকারে থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের আহবান জানানোর পাশাপাশি নুরুল হক অভিযোগ করেন, জুলাই আন্দোলনকেন্দ্রিক পরিচিত ছাত্রনেতাদের তদবির, নিয়োগ, টেন্ডার-বাণিজ্যসহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অসংখ্য ঘটনা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এমনকি এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানেও জেলা প্রশাসকের নোটিশে ঢাকার অনুষ্ঠানে অংশগ্রহণের মতো বিষয় দেখা গেছে। গাড়ি সরবরাহে মালিক সমিতি ও পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য।

ওই সংবাদ সম্মেলন ও বক্তব্য প্রসঙ্গে গত রোববার একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে কথা বলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, ‘নুরুল হক নুর নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের (এনসিপি) সঙ্গে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা বলেছি, অবশ্যই আদর্শিকভাবে অনেক দিক থেকে আমাদের মিল আছে। কিন্তু আমরা প্রাথমিকভাবে কোনো একটা দল বিলুপ্ত করে আনতে চাইছি না।
এদিকে, সূত্র জানিয়েছে, নুরুল হক ছাত্র-তরুণদের নতুন দলের সঙ্গে যুক্ত হতে চান বলেও আলোচনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। এরমধ্যে তার সহচরেরা নতুন দলে চলে গেছে। সব মিলিয়ে নুরুল হক এখন এনসিপি নেতাদের ওপর চটেছেন।

নুরুল হক অভিযোগ করেন, নতুন দলের উদ্যোক্তারা আমাদের দলের অনেককে তাদের দলে যোগ দেয়ার জন্য ১০ কোটি টাকা ও এমপি বানানোর অফার দিয়েছেন। এনসিপির নেতাদের পাশাপাশি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনো উপদেষ্টার পক্ষ থেকে এ ধরনের প্রলোভন দেখিয়েছেন। এর কারণে আমাদের কয়েকজনের মধ্যে দ্বিধা ছিল। তিনি আরও বলেন, তার দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফসহ কয়েকজনকে এভাবে বিভ্রান্ত ও ‘ব্ল্যাকমেল’ করে এনসিপিতে নেওয়া হয়েছিল। পরে তারা ভুল বুঝতে পেরে গণ অধিকার পরিষদে ফিরে এসেছে।

এ বিষয়ে আবু হানিফ সংবাদমাধ্যমকে বলেন, তাদের কাউকে কোনো টাকার প্রলোভন দেখানো হয়নি। এনসিপি বেটার কিছু হবে মনে করে আমি এই দলে যোগ দিয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে গণ অধিকার পরিষদে থেকেই ভালো কাজ করতে পারব। তাই আমি গণ অধিকারে ফিরে যাচ্ছি। শিগগিরই আমি এনসিপি থেকে পদত্যাগ করব।

এদিকে, দলে নিতে ১০ কোটি টাকা ও এমপি পদের প্রলোভন দেখানোর যে অভিযোগ নুরুল হক করছেন, সে বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সংবাদমাধ্যমকে বলেন, এটা সর্বৈব মিথ্যা একটা অভিযোগ। এর কোনো ধরনের ভিত্তি নেই।

২০২৩ সালে নুরুলের গণ অধিকার পরিষদ থেকে বেরিয়ে গিয়ে নতুন দল গঠন করেছিল একটি অংশ। তারাও গণ অধিকার পরিষদ নামেই কার্যক্রম পরিচালনা করেছে। গণ অধিকার পরিষদের এই অংশের বেশ কয়েকজন নেতাও নতুন দল এনসিপিতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে আছেন-শিরীন আক্তার শেলী, মোহাম্মদ আতাউল্লাহ, আরিফুর রহমান তুহিন, সাদ্দাম হোসেন, খায়রুল কবির, জয়নাল আবেদীন শিশির, আবুল বাশার ও আবু সাঈদ মুসা। তারা প্রত্যেকেই এনসিপির বিভিন্ন পদে রয়েছেন।

গণ অধিকারের এই অংশের আরেক নেতা সাইফুল্লাহ হায়দার একপর্যায়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনে যোগ দিয়েছিলেন। এবার তিনি এনসিপিতে যোগ দিয়ে দলের যুগ্ম মুখ্য সংগঠক হয়েছেন।

গণ অধিকার পরিষদ ছাড়া রাষ্ট্র সংস্কার আন্দোলনের সর্বোচ্চ নেতাদের মধ্যে তিনজন এনসিপিতে যোগ দিয়েছেন। তারা হলেন ফরিদুল হক, ইমরান ইমন ও প্রীতম দাশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এমপি পদের প্রলোভনে এনসিপিতে! গণ অধিকার ছাড়ছেন নেতারা

সংবাদ প্রকাশের সময় : ০২:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫