ঢাকা ১২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন নিলামে বিক্রি, বাংলাদেশে এসে আইনি জটিলতায় রুশ তেলবাহী ট্যাংকার টানা বৃষ্টিতে আলুর জমিতে পানি, মৌসুমের শুরুতেই লোকসানের শঙ্কা ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ডা. জুবাইদা রহমানের বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন

১৫ বছরে ৫২ মেডিকেল কলেজ

মানহীন মেডিকেল কলেজ, তৈরি হচ্ছে অদক্ষ চিকিৎসক

বিশেষ প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানহীন মেডিকেল কলেজ । তৈরি হচ্ছে অদক্ষ চিকিৎসক। এসবের বিরুদ্ধে কঠোর হচ্ছে অন্তর্বর্তী সরকার। ২০০৯ সালের পর দেশে মেডিকেল কলেজ হয়েছে ৫২টি। এর মধ্যে ৩২টি বেসরকারি আর সরকারি ২০টি। ২০১৪ সালে, এক বছরেই অনুমোদন পায় ১৬টি কলেজ। অনেক দেশে ৫০ বছরেও এতো মেডিকেল অনুমোদন পায়নি।

জানা গেছে, গত ১৫ বছরে সরকারি-বেসরকারি ৫২টি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। বেশিরভাগই তদবির ও রাজনৈতিক বিবেচনায়। দেখা হয়নি প্রয়োজনীয়তা। ছিল না প্রস্তুতি ও পরিকল্পনা।

২০১৩ সালে চালু হওয়া আইচি মেডিকেল কলেজের বিরুদ্ধে শুরু থেকেই ছিল নানা অভিযোগ। ২০২৪ সালে কলেজটি বন্ধ করে দেয় স্বাস্থ্য বিভাগ। রাজধানীর আসাদগেটের কেয়ার মেডিকেল চালু হয় ২০১৪ সালে। নানা অনিয়মে কেয়ারসহ বন্ধ হয় চারটি মেডিকেল কলেজ।

জেলায় জেলায় মেডিকেল কলেজ করার ঘোষণা ছিল আওয়ামী লীগ সরকারের। মন্ত্রী-এমপিসহ প্রভাবশালী ব্যক্তিরা নিজের এলাকায় ইচ্ছেমতো অনুমোদন নিয়েছেন মেডিকেল কলেজ। এতে তৈরি হয়েছে মানহীন অনেক প্রতিষ্ঠান।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা অন্য যেকোনোভাবেই অনেকগুলো মেডিকেল কলেজ অনুমোদন নিয়ে নিয়েছে। আসন সংখ্যাও বাড়িয়ে নিয়েছে। অনেককে আমরা সময় দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি। ব্যবস্থা নেওয়া হবে।

অনেক বেসরকারি মেডিকেল কলেজের মান বেশ খারাপ। ব্যবস্থা নিতে গেলে এসেছে বাধা। শুধু তাই নয়, ৬টি সরকারি মেডিকেলের অবস্থাও শোচনীয়। জনবল-অবকাঠামো ছাড়াই বানানো হয় ঘোষণা সর্বস্ব কলেজ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান বলেন, এসব অপরাধ সংশোধনের জন্য এবারই সুযোগ। আমরা মান নিশ্চিত করার চেষ্টা করেছি, এটা যেন বলতে পারি।

দেশে প্রতি বছর প্রায় ১১ হাজার চিকিৎসক পেশায় যুক্ত হন। মানে পিছিয়ে থাকা মেডিকেল থেকে পাস করা অনেকে, যক্ত হন কম বেতনের চাকরিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৫ বছরে ৫২ মেডিকেল কলেজ

মানহীন মেডিকেল কলেজ, তৈরি হচ্ছে অদক্ষ চিকিৎসক

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫