ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ ইসিকে ঘিরে রাজনৈতিক বিরোধ, আস্থার সংকটে জামায়াত-এনসিপি এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী ভ্যাটের চাপে দরিদ্র, আয়করের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছেন ধনীরা ‘আপা ফিরে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে মাশরাফি’ এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল সোমবার, জানবেন যেভাবে আরও দু–তিন দিন বৃষ্টির আভাস, বুধবার থেকে বাড়তে পারে শীত জাতীয় ঐক্যের উদ্যোগে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, আলোচনায় জামায়াত-এনসিপি টানা ৯ দফায় দরপতন; স্বর্ণের ভরিতে কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা

বাঁশজানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরাল বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি-ভারত সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিয়েছে বিএসএফ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার পর সীমান্ত এলাকার গাছের ওপর লাগানো সিসিটিভি ক্যামেরা খুলে নেয়া হয়।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিএসএফ আন্তর্জাতিক সীমানাপিলার ৯৭৮–এর ৯ এস সাবপিলারের পাশে ভারতের নো ম্যান্স ল্যান্ডে গাছের ওপর সিসিটিভি ক্যামেরাটি লাগায়। ওই ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় এবং সোমবার দিনভর বিজিবি ও বিএসএফের ক্যাম্প এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফা পতাকা বৈঠক হলেও সুরাহা হয়নি।

মঙ্গলবার দুপুরে দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সীমান্ত এলাকা থেকে বিএসএফ সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিতে সম্মত হয়। রাত ১১টার পর ভারতীয় অংশের ওই গাছ থেকে বিএসএফ সিসিটিভি ক্যামেরা সরিয়ে নেয়।

লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে বৈঠকের পর বাঁশজানি সীমান্ত এলাকা থেকে সিসিটিভি ক্যামেরাটি খুলে ফেলার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে শূন্যরেখার ১৫০ গজের মধ্যে পাকা স্থাপনা নির্মাণ না করার সিদ্ধান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঁশজানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরাল বিএসএফ

সংবাদ প্রকাশের সময় : ১০:৪১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫