সংবাদ শিরোনাম ::
সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৪৭ বার পড়া হয়েছে
গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার থেকেই গাজীপুর এলাকাসহ সারা দেশে এই অভিযান শুরু হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে রোববার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, শুক্রবার রাতে গাজীপুরে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এরপরই এমন সিদ্ধান্ত নেওয়া হলো সরকারের পক্ষ থেকে।
























