ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৪৭তম বিসিএসের আবেদন রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে। প্রার্থীরা আবেদন করতে পারবেন ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

পিএসসি সূত্র জানিয়েছে, এ বিসিএস পরীক্ষায় মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। এছাড়া আবেদন ফিও কমিয়ে ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০ টাকা ধার্য করা হয়েছে।

প্রাথমিকভাবে ৯ ডিসেম্বর থেকে আবেদন শুরু হওয়ার কথা ছিল। তবে সরকারি চাকরির আবেদন ফি কমানোর প্রজ্ঞাপন জারি না হওয়ায় পিএসসি আবেদন গ্রহণ স্থগিত করে।

পিএসসি গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে, যা শেষ হওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।

৪৭তম বিসিএসে মোট ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি শূন্যপদ স্বাস্থ্য ক্যাডারে রয়েছে। এর মধ্যে সহকারী সার্জন পদে ১ হাজার ৩৩১টি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০টি শূন্যপদে নিয়োগ দেয়া হবে।

যেকোনো নতুন তথ্য পেতে আবেদনকারীদের নিয়মিত পিএসসি ওয়েবসাইট পরিদর্শনের পরামর্শ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪