ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘরে বসেই মিলবে ড্রাইভিং লাইসেন্স—জেনে নিন পুরো প্রক্রিয়া ৩৫–৪০ কোটি টাকার সম্পত্তির মালিক চিত্রাঙ্গদা, ছবিপ্রতি পারিশ্রমিক কত? শিশুর সর্দি-কাশি দূষণ নাকি ভাইরাসের কারণে, বুঝবেন যেভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা জব্দ হয় কীভাবে, প্রতিকার পাবেন কোথায়? সমবায়ের মাধ্যমে তৃণমূলের মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে: প্রতিমন্ত্রী টুকু তারেক রহমানের নেতৃত্বে রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু তেঁতুলিয়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন রাজনৈতিক সমর্থনের প্রতিফলন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারিতে নির্বাচিত ৩০০ প্রথম ধাপে প্রায় এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম

তীব্র ঠাণ্ডায় স্থবির পঞ্চগড়ের জনজীবন

পঞ্চগড় প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শীতে কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। গত তিন দিন ধরে এই জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি ঘরে রয়েছে। এর ফলে তীব্র ঠাণ্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে জেলার তেঁতুলিয়ায়। আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

রবিবারও (১ ডিসেম্বর) এই জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, রবিবার পর্যন্ত টানা ৬ দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে।

একই সঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ২৭ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রির মধ্যে। সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তীব্র ঠাণ্ডায় স্থবির পঞ্চগড়ের জনজীবন

সংবাদ প্রকাশের সময় : ১১:৪০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪